গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থী ও নৌকার চালকসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ওই ইউনিয়নের নতুন বাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩০ জুলাই) সকাল ৭টায় উপজেলা বাজারের নৌকাঘাট থেকে একটি নৌকায় করে বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে হাওরে ঘোরার পর একই দিন দুপুরে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাচ্ছিল। এ সময় নতুন-বাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে করে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৩টায় আটক শিক্ষার্থীরা পুলিশ হেফাজতে ছিলেন।

আরও পড়ুন-   মন মরা অবস্থা দেখতে চাই না, প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার জানান, রবিবার (৩০ জুলাই) বিকেলে নৌকার দুজন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নেওয়া হয়। কি কারণে তাদের আটক করা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি ওসি সাহেব। তিনিসহ দায়িত্বশীলরা বলছেন, পরে জানাবেন। কিন্তু দিন গড়িয়ে রাত পেরিয়ে দুপুর হলো এখনো তাদের আটক রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সরকারি নম্বরে রবিবার রাত থেকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নাশকতার সন্দেহে তাদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস সংবাদমাধ্যমকে জানান, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা যাচাই-বাছাই করছি। পরে বিস্তারিত জানানো হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…