গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Link Copied!

নাটোরের লালপুরে এসএসসি পাশ করেও জিপিএ-৫ না পাওয়ায় মোমো আক্তার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার জৈতদৌবকী গ্রামে এঘটনা ঘটে। মোমো একই গ্রামের মহসিন আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোমো। শুক্রবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু ফলাফলে জিপিএ-৩.৮০ পয়েন্ট আসায় এরপর থেকে অনবরত কান্নাকাটি করতে থাকে।

আরও পড়ুন-   ৫ বছরে সড়কে ৩৯৫২২ প্রাণহানিঃ যাত্রী কল্যাণ সমিতি

কান্নাকাটির একপর্যায়ে নিজেদের ঘরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ