গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলের সমাবেশের অনুমতিঃ ডিএমপি

Link Copied!

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলেও এ সময় ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন-   দুই দলকেই সমাবেশ করতে একই শর্তঃ স্বরাষ্ট্রমন্ত্রী

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাশীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল।

বিএনপি নয়াপল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…