গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় ১ মণ গাঁজা ও গাঁজার গাছসহ চাষি গ্রেফতার; থানায় মামলা

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ মন গাঁজা ও ৫৫ টি গাঁজার গাছসহ চাষি মোঃ আছের আলীকে গ্রেফতার করেছে। আছের আলী উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে টিনের প্রাচীরে ঘেরা বসত বাড়ীতে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে তা বিক্রি করে আসছে।

গোপন সুত্রে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বুধবার (২৬ জুলাই) গাঁজা চাষি আছেরের বাড়ি ঘেরাও করে বাড়িতে চাষ করা ৫৫ টি গাঁজার গাছ ও ১ মণ গাঁজা সহ গাঁজা চাষি মোঃ আছের আলীকে গ্রেফতার করে।

আরও পড়ুন-   উলিপুরে মৎস্য সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ সুমন আহমেদ জানান, উপজেলার ঘিয়ালা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আছের আলী নিজ বাড়ীর সীমানাতে টিনের প্রাচীর ঘিরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ১ মণ গাঁজা ও গাঁজার গাছ সহ আছেরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গাঁজা চাষি আছের আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…