গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Link Copied!

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন-   আখাউড়া-আগরতলা সড়ক ঘুরে দেখলেন ভারতীয় হাইকমিশনার

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আযম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার। শেষে জেলার ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…