গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বড় ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Link Copied!

জয়পুরহাটে খাজামুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সৎভাই সাদ্দাম হোসেনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ নূর ইসলাম এ আদেশ দেন।

আদালতের ওসি আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।

আরও পড়ুন-   রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি!

মামলার বিবরণে জানা গেছে, সাদ্দাম ও তার সৎ বড় ভাই খাজামুদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামে খাজামুদ্দিন ও তাঁর স্ত্রী শাহিদা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতে বাড়িতে জোর করে প্রবেশ করে সাদ্দাম। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে খাজামুদ্দিনকে ছুরি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যা করে সাদ্দাম।

এ সময় বাড়ির কাজের লোক মন্তাজ ও তাঁর স্ত্রী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে সে। পাশের ঘরে থাকা পুত্রবধূ রেহেনা বিষয়টি দেখে চিৎকার করলে পালানোর সময় স্থানীয়রা সাদ্দামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-   শার্শায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপ

এ ঘটনায় খাজামুদ্দিনের ছেলে আলম হোসেন হত্যা মামলা করেন। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দামের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ