গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরণে ছাত্রীদের সড়ক অবরোধঃ বিক্ষোভ

Link Copied!

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরণ করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রীরা।

রবিবার (২৩ জুলাই) দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে প্রথমে শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দাঁড়িয়ে এবং পরবর্তীতে পৌরপার্কের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে কোমলমতি শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে সকল সময় খারাপ আচরণ করে আসছে।

আরও পড়ুন-   মাইক ঘোষণা দিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮০

সর্বশেষ রবিবার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে এসে সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে।

সেইসাথে ছাত্রীরা জানায়, তাদের একটাই দাবি এই প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা স্কুলে ফিরবে না।

সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে শির্ক্ষাথীরা অবরোধ তু্লে নেয়। পরে তারা জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে। সড়ক অবরোধ চলাকালে শহরে যানজটের সৃষ্টি হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…