গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. 20bet
  2. best online casino
  3. boomerang
  4. casino
  5. casumo
  6. just casino
  7. legiano
  8. luxury casino
  9. review
  10. skycrown
  11. spinbetter
  12. spinight
  13. tsars
  14. অনিয়ম
  15. অন্যান্য
  16. অর্থ ও বাণিজ্য
  17. আইন-বিচার
  18. আন্তর্জাতিক
  19. আবহাওয়া
  20. কৃষি ও প্রকৃতি
  21. খেলাধুলা
  22. গণমাধ্যম
  23. চাকরি
  24. জাতীয়
  25. ধর্ম
  26. নির্বাচন
  27. প্রবাসের খবর
  28. ফিচার
  29. বিজ্ঞান ও প্রযুক্তি
  30. বিনোদন
  31. বিশেষ প্রতিবেদন
  32. রাজনীতি
  33. শিক্ষাঙ্গন
  34. শেখ হাসিনার পতন
  35. সম্পাদকীয়
  36. সারাদেশ
  37. স্বাস্থ্য
  38. হট আপ নিউজ
  39. হট এক্সলুসিভ
  40. হাই লাইটস

টাঙ্গাইলে দুই নারীসহ চার গরুচোর আটক

Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গরুসহ একটি সিএনজি ও চার চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২২ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদআলী গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আবেদ আলী গ্রামের আলাল উদ্দিনের একটি বাছুর ষাড় গরু সড়কের পাশে বাধা ছিল। একজন মহিলা বাছুরটির বাধন খুলে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসলে; স্থানীয় জনতা সিএনজি সহ চার গরু চোরকে আটক করে। বিক্ষুব্ধ জনতা মারধর শুরু করলে ধৃতরা গরু চুরির কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু সহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পাথুলিয়া ভবানীপুর গ্রামের ওয়াসীম আলীর স্ত্রী নূরজাহান বেগম (৩৮), বড় দিঘুলিয়া গ্রামের আনোয়ার হোসেনর স্ত্রী সালমা বেগম (৪০), সুরুজ বড়রিয়া গ্রামের হাকিম মন্ডলের ছেলে শরীফ মন্ডল (৩২) ও তারুটিয়া গ্রামের নয়ন খানের ছেলে জহিরুল খান (২৫)।

ঘাটাইল সাগরদিঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ দুলাল আকন্দ জানান, আটকৃত চোরদের জিজ্ঞাসা চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন