গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইইউ বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়ঃ ওবায়দুল কাদের

Link Copied!

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বৈঠকে সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইইউ বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের বলেছি, সেটা আমাদেরও কমিটমেন্ট।

শনিবার (১৫ জুলাই) বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু করে। পরে বৈঠক শেষে দুপুর আড়াইটার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

অন্যদিকে, রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ছয়জন।

আলোচনার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপ, তত্ত্বাবধায়ক, সরকারের পদত্যাগ কিংবা সংসদ বিলুপ্তির কোনো প্রসঙ্গ আসেনি। তারা আমাদের সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি, বিশ্বের অন্যান্য দেশে যেমন হয়, আমাদের নির্বাচনকালীন সরকারও তেমন হবে।

আরও পড়ুন-   নিয়োগ পরীক্ষায় প্রতিবন্ধীরা পাবেন বাড়তি সময়

তিনি জোর দিয়ে বলেন, তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আসন্ন নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি।

বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে বৈঠকে যে আলোচনা হয়েছে তা আমাদের জানা নেই। ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা সেগুলোই নিয়েই আলোচনা করবো। এটা নিয়ে আমরা কোনো বিতর্ক করবো না।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…