গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড় মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন

Link Copied!

“সেবাই আমাদের লক্ষ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সুবিধাবঞ্চিত গরীব, অসহায় মানুষের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল রামগড় মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

সোমবার (১০ জুলাই )সকাল ১১ টায় কমপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেসে অবস্থিত মেমোরিয়াল হাসপাতাল পরিচালনা পরিষদের উপদেষ্টা ডাঃ বিজয় মজুদারের সঞ্চালনা ও চেয়ারম্যান কাজী শিপনের সভাপতিত্বে হাসপাতালটি ফিতা কেঁটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

উদ্বোধনের শুরুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক পাঠ শেষে আলোচনা সভায় স্বাগত ব্যক্তব্য পেশ করেন পরিচালনা কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট আবু সুফিয়ান (সবুজ)।

আরও পড়ুন-   ‘১১’শ মানুষ মারা গেছে; কিভাবে জামিন দেই?’

এসময় বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসঃ মমতা আফরিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর), হাসপাতালের আরএমও ডাঃ ইরফান জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাসপাতালকে ব্যবসায়ী উদ্দেশ্যে ধরে না রেখে মানবসেবায় মানবসেবার জন্য এবং রামগড় বাসীর জন্য উন্মুক্ত করতে হবে। পিছিয়ে পড়া রামগড়ের সকল সুবিধাবঞ্চিত মানুষরা সব ধরণের রোগের চিকিৎসা সেবা এই হাসপাতালে পাবেন।

এসময় সেবার মান বাড়িয়ে দেওয়ার এবং যথাযথভাবে সঠিকভাবেই সেবার উদ্দেশ্যে কাজ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি অনুরোধ জানান তিনি।

হাসপাতালের চেয়ারম্যান কাজী শিপন বলেন, “আজ থেকে অসহায় গরীব রোগীদের স্বল্প খরচে বা ক্ষেত্র বিশেষে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সবাইকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, পৌরসভার কমিশনার, রাজনৈতিক, সমাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…