গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা স্ত্রী গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে নিরবে চালাচ্ছে মাদক ব্যবসা। স্ত্রী রোজিনা (২৫) কে ৩৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

বুধবার (৫ জুলাই) রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসার সাথে জড়িত কথিত স্বামী মোন্নাফকে খুঁজছে পুলিশ।

গ্রেফতার রোজিনা উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও একই ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের বরাত আলীর ছেলে রাজমিস্ত্রী আব্দুল মোন্নাফের সাবেক স্ত্রী।

আরও পড়ুন-   অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

এলাকাবাসী জানায়, ব্যবসার সূত্রধরে এক বছর আগে গ্রেফতার রোজিনার সঙ্গে মোন্নাফের বিয়ে হয়। স্বামী-স্ত্রী সম্পর্কের আড়ালে চালায় তারা রমরমা মাদক ব্যবসা। অল্পদিনের মধ্যেই মোন্নাফ আঙ্গুল ফুঁলে কলাগাছ হয়ে যায়। তার চলাফেরার গতিতে আসে ব্যাপক পরিবর্তন। অবৈধ ভাবে উপার্জিত অর্থ দিয়ে যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় তারা। এরা সমাজকে ধ্বংস করে দিতে চায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চলমান সিএনজি থেকে ৩৫ পিচ ইয়াবা সহ রোজিনাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মাদক ব্যবসার সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মাদক সহ গ্রেপ্তার রোজিনার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে। এই ব্যবসার সাথে জড়িত অন্যদেরকে খুঁজছে পুলিশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…