গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পঞ্চম শ্রেনির ছাত্রীর মৃত্যু

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে মুসফিকা তিথী (১১) নামের পঞ্চম শ্রেনির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্রী বলে জানাগেছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোলাতলী এলাকায় ঘটনাটি ঘটে। মৃত তিথী ওই গ্রামের মিজানুর রহমান এর মেয়ে।

আরও পড়ুন-   দেড় কোটি বাংলাদেশি বিদেশে কর্মরতঃ প্রধানমন্ত্রী

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মুসফিকা তিথী পাশের বাড়ির আরো দুইজন শিশু সহ তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সেখানে তিথী পানিতে ডুবে যায়। পরে সাথে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তিথীকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মেয়েটিকে পরীক্ষা করে দেখেছি। পুকুরের পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…