গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় আন্তঃজেলা ট্রাক চোর দলের দুই সদস্য গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আন্তঃজেলা ট্রাক চোর দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সোহাগ ওরফে সাগর (২০) ও মোঃ আব্দুল খালেক (৩৫)। সোহাগ ওরফে সাগর উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আব্দুল খালেক কামারখন্দ উপজেলার জামতৈল দক্ষিণ পাড়া গ্রামের মৃত জসম প্রাং এর ছেলে।

উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের আলী আহম্মেদ উচ্চ বিদ্যায়ের পশ্চিম পাশে রাস্তার উপর পরিত্যাক্ত অবস্থায় কয়েক দিন ধরে থাকা একটি ট্রাক দেখে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ ট্রাকের মালিকের সন্ধান করে মোবাইল ফোনের মাধ্যমে ট্রাকের মালিককে বিষয়টি জানালে ট্রাকের মালিক গত ২৮ জুন উল্লাপাড়া মডেল থানায় এসে সোহাগকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার সুত্র ধরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ আন্তঃজেলা ট্রাক চোর দলের সদস্যদের গ্রেফাতারে অভিযানে নামে।

আরও পড়ুন-   সুনামগঞ্জে বাড়ছে পানি, আশঙ্কা দেখা দিয়েছে বন্যার

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরের গতি বিধি সনাক্ত করে গত ২ জুলাই নোয়াখালী জেলার সুধারাম থানা পুলিশের সহযোগিতায় সুধারাম বাজার এলাকা থেকে মোঃ সোহাগ ওরফে সাগরকে গ্রেফতার করে। পরে উল্লাপাড়ায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে সে ট্রাক চুরির কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যমতে সোমবার ভোর রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল দক্ষিণ পাড়া দোকান ঘর থেকে কামারখন্দ থানা পুলিশের সহযোগীতায় মোঃ আব্দুল খালেক নামের আর এক আন্তঃজেলা ট্রাক চোর সদস্যকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, ট্রাক মালিকের অভিযোগের ভিত্তিতে আসামীর গতিবিধি শনাক্ত করে আন্তঃজেলা ট্রাক চোরের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে আসামীদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…