গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত পাঁচ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের প্রতি দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩ জুলাই) রাজশাহী, সিলেট খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, “আওয়ামী লীগ সরকার শুধু নগরভিত্তিক উন্নয়ন নয়, একেবারে তৃণমূল গ্রামের মানুষের যাতে আর্থসামাজিক উন্নয়নটা হয় সেভাবে কাজ করছে।”

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

এ সময় তিনি পাঁচ সিটি করপোরেশনে নবনির্বাচিতদের দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। যে দলেরই হোক না কেন আপনারা সকলের জন্য কাজ করবেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে দল-মত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও কৃষিসহ সবকিছুই স্মার্ট হবে। তাই দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করতে হবে।”

বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন উল্লেখ করে জননেত্রী বলেন, “বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।” তিনি সবার প্রধানমন্ত্রী এবং দেশের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কে তার দল থেকে নির্বাচিত হয়েছেন, তা দেখেন না বলেও এসময় জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এলাকা দেখে কাজ করি না। প্রতিটি নাগরিকের উন্নতির জন্য কাজ করছি।” এই প্রসঙ্গে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান, তিনি এটি সবার জন্য করেছেন। তিনি বলেন, আমি যা কিছু করি জনগণের কল্যাণের জন্য করি।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৬’শ টাকা

তিনি সকলকে নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতে পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ ও সেবা করার আহ্বান জানান।

তিনি বলেন, “আপনারা (তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর) জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই, আপনারা জনগণের সেবা ও তাদের প্রত্যাশা পূরণ করবেন।”

পরে সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৫৭ জন কাউন্সিলর এবং তিন সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। এর মধ্যে বরিশাল থেকে ৪০ জন, খুলনার ৪১ জন এবং গাজীপুর সিটির ৭৬ জন কাউন্সিলর রয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

মঞ্চে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

এর আগে, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে পরাজিত করেন, যিনি মাত্র ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়েছেন।

আরও পড়ুন-  সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন, যোগ দেবেন পুতিন 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল আউয়ালকে পরাজিত করেছেন। গত ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল আউয়াল ৬০ হাজার ৬৪ ভোট পেয়েছেন।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…