গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু বুধবার

Link Copied!

পবিত্র ঈদুল আজহা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার (২১ জুন) থেকে। আন্তঃনগর ট্রেনের সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে।

বুধবার সকাল ৮টা থেকে ছয় দিনব্যাপী এই টিকিট বিক্রি কার্যক্রম রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। এবার অঞ্চলভেদে দুই শিফটে বিক্রি করা হচ্ছে টিকিট। সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, ফিরতি টিকিটের মধ্যে ১ জুলাইয়ের টিকিট ২১ জুন, ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি করা হবে।

আরও পড়ুন-   একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্পের অনুমোদন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আগেই জানিয়েছেন, এবারো ঈদে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট।

এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।

তিনি আরো জানান, এবারো শতভাগ টিকিট অনলাইনে দেয়া হবে। টিকিট যার ভ্রমণ তার এই নীতি মেনেই ভ্রমণ করতে হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…