গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন

Link Copied!

“পরিবেশ ভারসাম্য রক্ষা যদি চান, তাহলে বেশি বেশি গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা (এনজিও) বন্ধন বিরামপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের চত্তরে এই ফলজ ও বনজ বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

এসময় বন্ধন এর পরিচালক এডমিন শফিকুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কালাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: তাহাজুল ইসলাম, সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, বন্ধন বিরামপুর শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম সেলিম, মনিটরিং অফিসার রায়হান আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন উদ্বোধন শেষে বন্ধন এর পরিচালক এডমিন শফিকুল আলম চৌধুরী, বিরামপুর উপজেলায় বন্ধন এনজিও উদ্দ্যোগে বিরামপুর উপজেলা বিভিন্ন আশ্রয় প্রকল্পের বাড়ির আশেপাশে ৬০০ টি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হবে। তারই অংশ হিসেবে আজ উপজেলা চত্তরে বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ