জামায়াতের সমাবেশ নতুন কিছু নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এর মধ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণও ঘটেনি।
রবিবার (১১ জুন) রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দাবি করেন, আওয়ামী লীগ নীতি থেকে সরে আসেনি।িএসময় হাইওয়ে ‘হ্যালো এইচপি অ্যাপ’ নামের একটি অ্যাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিবন্ধিত দল হিসেবে জামায়াত এর আগেও বায়তুল মোকাররমে সভা-সমাবেশ করেছে। তারা অনেক সময় ভাঙচুরও করেছে। কিন্তু তাদেরকে প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এ সময় অনিবন্ধিত দলগুলো ইনডোরে সভা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন- সমাবেশ শেষে ১০ দফা দাবি ঘোষণা জামায়াতের
এর আগে, হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, মহসড়কের নিরাপত্তা বিধানে হাইওয়ে পুলিশকে আরও আধুনিকায়ন করা হচ্ছে। জনবল, যানবাহনসহ সব ধরনের সুবিধা বৃদ্ধির কাজও চলছে।
অ্যাপের বিষয়ে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ শাহাবুদ্দিন খান বলেন, ‘হাইওয়েতে যেকোনো বিপদে মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হচ্ছে। এর মাধ্যমে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের ৯ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ৩ হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।’
অ্যাপটি ডাউনলোড দিতে ক্লিক করুন এখানে কিংবা গুগল প্লে স্টোরে সার্চ করুন।
আরও পড়ুন- জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার অভাব নেইঃ আইনমন্ত্রী
এই অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবেঃ
হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি।
জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়ন ভিত্তিক সকল সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর।
মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সকল হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনসমূহের মোবাইল নম্বর।



