গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাদুল্যাপুরে বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতারঃ ম্যাগজিন-গুলি জব্দ

Link Copied!

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসময় ডিবি পুলিশ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।

এ নিয়ে শনিবার (৩ জুন) দুপুরে পুলিশ লাইন্স মাঠে গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর প্রধান পাড়া গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।

আরও পড়ুন-   বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মেয়র জাকিরের মতবিনিময় সভা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন উল্লেখ করেন, শুক্রবার (২ জুুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ওয়ার্ডের জিন্না খাঁ নামে এক কৃষকের জমিতে অভিযান চালানো হয়। এসময় নজরুল ইসলামের শরীর তল্লাশি করে কালো রংয়ের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, ডিবির অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…