গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে কোস্টগার্ড কর্মকর্তার বিরুদ্ধে দুই শিশু নির্যাতনের অভিযোগ

Link Copied!

লক্ষ্মীপুরে জেলে পরিবারের দুই শিশুকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে। আহত দুই শিশুর নাম অন্তর (১০) ও মিরাজ (১২)।

এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে পড়ে আহত শিশুদের পরে সদর হাসপাতালে নিয়ে আসতে বাধ্য হন ঘটনার দায়ে অভিযুক্ত কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ড আনোয়ার হোসেন।

আজ শুক্রবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকার অদূরে মেঘনা নদীর মোহনায় নির্যাতনের এ ঘটনা ঘটে।

আহত অন্তর ও রিয়াজ সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট ঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান (মানতা) জেলে সম্প্রদায়ের আলমাছ ও রফিক মাঝির ছেলে।

স্থানীয় ও আহতদের স্বজনরা জানান, দুপুরে মজু চৌধুরীরহাট ঘাটের অদূরে মেঘনা নদীর পাড়ে নৌকা রেখে হাতিয়ে মাছ ধরছিলো অন্তর ও রিয়াজ নামে ওই দুই শিশু। এসময় কোষ্টগার্ড সদস্যরা নদীতে টহলরত ছিলেন। এসময় অন্তর ও রিয়াজকে নদীর পাড়ে দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা তাদের ডাক দেয়। পরে কোস্টগার্ডের সদস্যদের দেখে অন্তর ও মিরাজ ভয়ে কূলে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্টগার্ডের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন লাঠি দিয়ে ওই দুই শিশুকে মারধর করে। এক পর্যায়ে অন্তর নামে শিশুটি মাটিতে পড়ে গেলে কোস্টগার্ডের (সিসি) আনোয়ার হোসেন তার বুকের উপর পা দিয়ে মাড়িয়ে নির্যাতন চালায় করে বলে অভিযোগ আহত ওই দুই শিশুর। পরে স্থানীয়দের তোপের মুখে পড়ে আহত ওই দুই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিযুক্ত কোস্টগার্ডের এ কর্মকর্তা।

এদিকে দুই শিশুকে মারধরের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করেন। তবে আহত অবস্থায় তাদের কেন হাসপাতালে আনা হয়েছে এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নি তিনি। তবে সুফিয়ান নামে কোস্ট গার্ডের গোয়েন্দা শাখার এক সদস্য মোবাইল ফোনের মাধ্যমে এ বিষয়ে কোন সংবাদ না করার অনুরোধ করেন।

মজু চৌধুরীর হাট ভাসমান জেলে সম্প্রদায়ের সর্দার সৌরভ মাঝি বলেন, এখন নদীতে কোন অভিযান চলে না। শিশু দুটি নদীর পাড়ে হাতিয়ে মাছ ধরতেছিলো। কিন্তু কোন অপরাধ ছাড়াই শিশু দুটিকে মারধর ও মাটিতে ফেলে নির্যাতন করেছে কোস্টগার্ডের সিসি আনোয়ার হোসেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি অফিসার ডাঃ কমলাশীষ রায় বলেন, লক্ষ্মীপুর কোস্টগার্ডের কর্মকর্তা আনোয়ার হোসেন আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎস্যা দেয়া হয়েছে। অন্তর নামে শিশুটির বুকের ডাক্তারি পরীক্ষার পর বাকী টা বলা যাবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…