গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সরকারের সমালোচনা করা রাষ্ট্রদ্রোহিতা নয়, গণতন্ত্রঃ মির্জা ফখরুল

Link Copied!

সরকারের খারাপ কাজগুলো নিয়ে সমালোচনা করা তো কোন রাষ্ট্রদ্রোহিতা নয়, এটাই গণতন্ত্রের নিয়ম উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার তাদের অন্যায় সম্পর্কে কেও কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে। কিন্তু এই সরকার সেটা করতে দিতে চায় না।

রবিবার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের ২য় অধিবেশনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন-   ডেঙ্গু বাড়ছে, সজাগ থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর 

তিনি বলেন, জাতিসংঘ বলছে, সারাদেশের মানুষ এক হয়ে বলছে ডিজিটাল আইন বাতিল করতে হবে। তখন আইনমন্ত্রী বলছেন, এই আইন বাতিল করা যাবে না। এই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীগুলোকে দলীয়করণ করে ফেলেছে। আজকে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদেরও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হচ্ছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

আওয়ামী লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিপক্ষে যেন কেও কথা বলতে না পারে সেজন্য তারা আইন, মামলা দিয়ে সকলকে ভয় দেখায়। এই সরকার দেশের মানুষের কল্যাণের কথা চিন্তাও করে না। তারা প্রতি পদে পদে দেশকে আওয়ামী লীগ ও বিএনপি ভাগ করে। এই সরকার জনগনের সরকার নয়। এটা আওয়ামী লীগের সরকার। আজকে আওয়ামী লীগের লোকজন বলে আমরা তো এমন সরকার চাই নাই।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আমরা আজকে একমত হয়েছি কোনমতেই আমরা এই দলীয় সরকারের অধিনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না। আমরা নির্বাচন চাই। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী ও অন্য নেতৃবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…