গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার নোয়াখালীর ২ কিশোরী

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সঙ্গে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শুক্রবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

আজ শনিবার (৬ মে) দুপুরে নোয়াখালীল পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন।

আরও পড়ুন-   নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫ 

এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায় নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন ২০ বছর বয়সী শিক্ষার্থী, অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সঙ্গে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়, পরিচয়ের পর ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়।

একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টার অভিযান চালিয়ে পল্লবী থানা এলাকা টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ওই অস্থায়ী আবাসে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুন-    বাংলালিংকে চাকরির সুযোগ

টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ তরুণীকে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

যথাসময়ে উদ্ধার না হলে দুই তরুণীকে ভারতে পাচার বা পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

শীর্ষসংবাদ/নয়ন

 

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…