গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

Link Copied!

আজ বিকেলে বাসায় ফিরছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছয় দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৩ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার চিকিৎসকদের বরাত দিয়ে শামসুদ্দিন দিদার জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় তাকে আবারও বাসায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই আজ বিকেলে তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন।

আরও পড়ুন-  রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা  

জানা গেছে, বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুরোনো শারীরিক সমস্যাগুলোর সঙ্গে নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি। সে কারণে তাকে হাসপাতাল ছেড়ে বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রাম নিতে বলেছে মেডিক‌্যাল বোর্ড।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা। এছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ মর্শিলা রহমানও হাসপাতালে আসা-যাওয়া করছেন।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…