গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

এর আগে, গতকাল রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার বাবার নির্মাণাধীন বাড়ির একটি রুমে একা থাকতেন। গত ২৭ এপ্রিল দিবাগত রাতে ওই নারী ঘরের বাইরে টয়লেটে যান। এসময় পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভেতরে প্রবেশ করে লুকিয়ে ছিলেন। ওই নারী ঘরে আসলে মুসলিম উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি ভুক্তভোগীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…