গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ৬শ পিছ ইয়াবাসহ ১ যুবক আটক

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬শ পিছ ইয়াবা টেবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম শফিকুল ইসলাম (২২)। সে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট এলাকার শাহা আলীর পুত্র। আটক যুবক এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট এলাকার ভোটহাট মুক্তিযোদ্ধা মার্কেট থেকে ওই যুবককে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে নীল রংয়ের ৩ টি জিপার ব্যাগ প্রতিটি ব্যাগের ভিতরে ২০০ পিস করে মোট ৬০০ পিস মাদকদ্রব্য ইয়াবা টেবলেট উদ্ধার করে।

আরও পড়ুন-    পলাশবাড়ীতে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

উক্ত মাদক ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের জন‍্য নিজ হেফাজতে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…