গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

Link Copied!

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) পৌনে ১২টার দিকে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর; সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।

পরে তিনি স্মৃতিসৌধে রাখা বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নতুন রাষ্ট্রপতির আগামন উপলক্ষে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিলো। রাষ্ট্রপতি ১১টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্য রওনা হন।

আরও পড়ুন-  রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা     

এর আগে সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোঃ সাহাবুদ্দিন। রাতে তিনি সপরিবারে বঙ্গভবনে ওঠেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

সাভার থেকে রাষ্ট্রপতি যান ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…