গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি‌লো‌মিটা‌র যানজট

Link Copied!

সেতুর ওপর গাড়ি বিকল, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোন কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে জেলার কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত থেমে থেমে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপাড় পর্যন্ত এ যানজটের সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে – বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর ভায়াডাক্ট অং‌শে পরপর ক‌য়েকটা প‌রিবহন বিকল হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। পরব‌র্তীতে সেগু‌লো অপসরণ ক‌রে সেতু কর্তৃপক্ষ। এছাড়া রা‌তে বঙ্গবন্ধু সেতুপ‌শ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সম‌য়ের জন্য বন্ধ ছিল ব‌লে জানা গে‌ছে।
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
বাসচালক আব্দুর রাজ্জাক জানান, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে পাবনা পৌঁছাতে সর্বোচ্চ ৪ ঘণ্টা লাগে। রাত ৯টায় ঢাকা থেকে গাড়ি ছেড়ে জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি। মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত জ্যাম তেমন নেই। কিন্তু এলেঙ্গা পার হওয়ার পর তীব্র যানজটে পড়েছি। রাস্তায় তেমন পুলিশ দেখিনি, পুলিশ থাকলে এতো জ্যাম হত না।

আরও পড়ুন-       রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

ট্রাক চালক হাবিব বলেন, চট্টগ্রাম থেকে নাটোর পৌঁছাতে ৯ ঘণ্টার মতো লাগে। অথচ ২৩ ঘণ্টা হলো গাড়ি ছেড়েছে এখনো সেতু পৌঁছাতে পারিনি। যে যানজট দেখছি আজ পৌঁছাতে পারবো কিনা সন্দেহ

এ বিষয়ে এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌হিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দি‌কে পরপর ক‌য়েকটি গা‌ড়ি নষ্ট হওয়ায় গা‌ড়ির চাপ প‌ড়ে‌ছে মহাসড়‌কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থে‌কে মহাসড়‌কের আনা‌লিয়াবা‌ড়ি পর্যন্ত গা‌ড়ির ধীরগ‌তি র‌য়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হ‌য়ে যা‌বে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…