গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

Link Copied!

লক্ষ্মীপুরে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে মো. হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর মাংসের বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজন দোকানিকে সর্তক করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সেপেষ্টর তাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন জানান, জাতীয নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযানে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে পঁচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজনকে সর্তক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…