গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

Link Copied!

জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষের জন্মতিথি উপলক্ষে বন্দর দিয়ে ভারত- বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। এছাড়াও আগামীকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি বন্ধ থাকবে। আগামী শনিবার (২০ই আগষ্ট) পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য চালু থাকবে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, জন্মাষ্টমী উপলক্ষে হিলি বন্দরের অভ্যন্তরে পণ্য লোড আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ