গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে চীনের বিশেষ দূত এসেছিলেন’

Link Copied!

গত ৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের এশিয়া অ্যাফেয়ার্সবিষয়ক বিশেষ দূত দেং শিজুন সৌজন্য বৈঠক করেন। চীনা বিশেষ দূত সে সময় মিয়ানমারসহ আসিয়ানের বেশ কয়েকটি দেশ সফর করেন।

চীনের এই বিশেষ দূতের সফর নিয়ে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যেই তার এই সফরের কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘চীনের বিশেষ দূত এসেছিলেন রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে। আমার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল।’

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী।

আরও পড়ুন-       সংবাদপত্রে ঈদের ছুটি ২১-২৩ এপ্রিল

ড. মোমেন জানান, ওয়াশিংটন সফরের আগে চীনা বিশেষ দূতের সঙ্গে বৈঠক হয়েছে। সেটা ছিল সৌজন্য বৈঠক। তারা (চীন) অনেক দিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে। তারা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা সব সময়েই আশাবাদী তারা (রোহিঙ্গারা) ফেরত যাবে।

মন্ত্রী বলেন, তারা (চীন) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে ফ্যাসিলেটেড করছে। আমরা আশাবাদী। তবে আগে দুবার ডেট দিয়ে ভেস্তে গেছে। তাই রোহিঙ্গারা কবে ফেরত যাবে, সেটা এখনই বলতে পারছি না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…