গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে কন্যা শিশুকে মাটিতে আছড়িয়ে হত্যা : পিতা আটক

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়ে মারা গেছে তিন মাসের কন্যা শিশু সামিয়া। তাকে মাটিতে আছড়িয়ে মারা হয়েছে বলে স্থানীয়রা জানায়।

বুধবার দুপুর দেড়টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড দেলু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

সরজমিন গিয়ে জানা গেছে, চরলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে তাদের ঘরে তিন মাস বয়সী শিশু সামিয়ার জন্ম হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গৃহবধূ নুপুর তাঁর বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী মো.শাকিল গৃহবধূকে বাঁধা দেন। এতে স্বামী- স্ত্রীর উভয়ের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। এক পর্যায়ে শাকিল তাঁর শিশু কন্যাটিকে স্ত্রীর কোল থেকে কেঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

শিশু শামিয়ার দাদি হালিমা বেগম জানান, পুত্রবধু তার বাবার বাড়িতে যেতে চাইলে তার ছেলে শাকিল নিষেধ করে। এ নিয়ে পুত্রবধু আর ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার ছেলে শাকিলের কোল থেকে পড়ে গিয়ে নাতনি শামিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে নাতনির মৃত্যু হয়। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা গৃহবধূ নুপুর গাঁ ঢাকা দিলেও ঘাতক (পিতা) শাকিলকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পিতা শাকিলকে আটক করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…