গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সৌদিতে সড়ক দূর্ঘটনা লক্ষ্মীপুরের সবুজ নিহত : স্বজনদের আহাজারি

Link Copied!

‘ও বাবারে রে, তুমি কোথায় হারাই গেলা রে। ওরে বাবারে, ও বাবারে, তুমি কোথায় হারাই গেলা রে।’ বলছো ওমরা করে দেশে আইয়া-কবে আইবা রে…, এভাবেই আর্তনাদ করে যাচ্ছেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি সবুজ হোসাইনের বাবা মো. হারুন। মঙ্গলবার রাতে (২৮ মার্চ) মৃত্যুর খবর শোনার পর থেকে সবুজের বাবা-মায়ের বুকফাটা আর্তনাদ আর কান্না থামছেই না।

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবুজসহ ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। সবুজ লক্ষ্মীপুরের রায়পুরে চরমোহনা ইউনিয়নের বাবুরহাট এলাকার রাঢ়ী বাড়ির মাছ ব্যবসায়ী মো. হারুনের বড় ছেলে। ৪ ভাইবোনের মধ্যে সবুজ পরিবারে দ্বিতীয় ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সবুজের বাবা হারুন মিয়া মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন। আর্থিকভাবে তেমন একটা স্বচ্ছল নয় তারা। প্রায় ৩ বছর আগে সবুজকে সৌদি আরব পাঠানো হয়। তার পাঠানো টাকাতেই পরিবার স্বচ্ছলতার মুখ দেখেছিলেন। খুব শিগগিরই সবুজ দেশে ফেরার কথা ছিলো।

এর আগে তিনি ওমরাহ করবেন বলেছিলেন। কিন্তু ওমরাহ করতে যাওয়ার পথে সোমবার (২৭ মার্চ) বাস দুর্ঘটনায় সবুজ আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি থেকে খবর আসে, সবুজ মারা গেছেন।

এদিকে খবর পেয়ে রাতেই সবুজের বাড়িতে যান রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তারেক আজিজ জনি। এসময় তিনি সবুজের বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সবুজের বাবার বুক ফাটা আর্তনাদ আর কান্না ছাড়া কোনো শব্দ ছিল না বলে জানিয়েছেন যুবলীগ নেতা জনি। তিনি একই এলাকার বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান শফিক পাঠান বলেন, ঘটনাটি দুঃখজনক। সবুজ ছেলেটি ভালো ছিল। পরিবারের সবাই কান্নাকাটি করছেন। সবুজের মৃত্যুতে পুরো চরমোহনা ইউপিতে শোকের ছায়া নেমে এসেছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…