গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খুলনায় আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Link Copied!

খুলনায় শেখ আনসার আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নগরীর শিরোমণি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শেখ আনসার আলী দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

খানজাহান আলী থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান জানান, শেখ আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, ‘নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি ছিলেন। নিহতের মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…