গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ভাগ্নির শরীর গরম পানি ঢেলে ঝলসে দেওয়ায় পাষন্ড মামী আটক

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরম পানি ঢেলে ভাগ্নির শরীর ঝলসে দেওয়ার অপরাধে পাষন্ড মামীকে আটক করেছে পুলিশ। পিকনিক খাওয়া নিয়ে দুই বোনের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে ভাগ্নির শরীরে গরম পানি ঢেলে দেয় মামী।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগন্জ চৌধুরী বাজার এলাকায়। শিশু মাওয়া ওই এলাকার মজিবর রহমানের কন‍্যা। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্হ‍্য কমপে­ক্সে চিকিৎসাধীন রয়েছে। গরম পানিতে ঝলসে যাওয়া ওই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী।

এই ঘটনায় দগ্ধ শিশুটির বাবা মজিবর রহমান বাদী হয়ে সোমবার (১৩ মার্চ) দূপুরে থানায় অভিযোগ করলে পুলিশ ওই দিন বিকেলেই অভিযুক্ত শাহনাজ বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। আটক শাহনাজ ওই এলাকার সোলেমান হোসেনের স্ত্রী।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ মার্চ) বিকেলে শিশু মাওয়া ও সীমা খাতুনসহ ওই এলাকার কয়েকজন মিলে তাদের বাড়ির পাশেই পিকনিক খেতে যায়। সেখানে মাওয়া ও সীমা এই দুই বোনের মধ‍্যে ঝগড়াঝাটি হয়। এসময় সীমার মা শাহনাজ বেগম ঘটনাটি জানতে এসে ক্ষিপ্ত হয়ে ডিম সিদ্ধ করার গরম পানি মাওয়ার শরীরে ঢেলে দেয়। এতে শিশুটির বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

দগ্ধ শিশুটির বাবা মজিবর রহমান বলেন, আমার জায়গা জমি না থাকায় শ্বশুর বাড়িতে থাকি। এজন‍্য তাদের সাথে আমার প্রায়ই ঝগড়া লাগত। এর জেরেই আমার সমন্ধির বউ শাহনাজ বেগম আমায়ে মেয়ে মাওয়াকে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে। আমি ঘটনার দিন বাড়িতে না থাকায় পরে খবর পেয়ে সোমবার (১৩ মার্চ) থানায় এজাহার দায়ের করি।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে শাহনাজ বেগমকে আটক করা হয়। শাহনাজ বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…