গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভবানীগঞ্জ সমাজ কল্যাণ সংঘের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ সমাজ কল্যাণ সংঘের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১০মার্চ) সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারস্থ সংগঠনটির নিজ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ সংবর্ধনা দেয়া হয়।

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ
অধ্যাপক হারুনুর রশিদ বাবুল এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ, সংগঠনটির সভাপতি আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু। তোফায়েল আহমেদ সবুজ এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট কৃষ্ণ দুলাল দাস ও সাধারণ সম্পাদক দিদার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মন্তাজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ নুরুজ্জামান ভুইঁয়া, হিসাব পরিদর্শক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক নসু মিয়া, ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন স্বপনসহ ১১৯ জন সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির পুরাতন কমিটি ও সদস্যদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…