লক্ষ্মীপুর শহরের ঢাকা-রায়পুর মহাসড়কে চাঁদার দাবীতে মার্কেট নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার শহরের বাসটার্মিনাল এলাকার নতুন পাসপোর্ট অফিসের পাশে দোকানঘর (মার্কেট) নির্মাণ করতে গিয়ে সন্ত্রাসীদের তোপের মুখে পড়েন বলে মীর মনির উদ্দিন ও মীর শহিদ উদ্দিন অভিযোগ করেন।
তারা জানান, পৌরসভা থেকে অনুমোদন নিয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই স্থানে দোকানঘর (মার্কেট) নির্মাণ করতে গেলে রহমত, তসলিম ও খোরশেদ এর নেতৃত্বে একদল মহিলা ও অজ্ঞাত সন্ত্রাসীরা আমার উপর হামলার চেষ্টা করে। এসময় তারা আমাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে আমি জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। বিষয়টি আমি স্থানীয় কাউন্সিলর আবুল কালাম ও পুলিশকে অবহিত করেছি।
বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে মীর মনির উদ্দিন ও মীর শহিদ উদ্দিন সাংবাদিকদের জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


