গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাজিরায় ১৩৩ টি গৃহহীন পরিবার পাচ্ছে চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর

Link Copied!

পদ্মা নদী বেষ্টিত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মানুষ প্রতিবছরই শিকার হয় ভয়াল নদীভাঙ্গনের। মাইলের পর মাইল নদীগর্ভে বিলীন হয়ে যায় এ এলাকার শত শত একর ভূমি। এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে জাজিরা উপজেলায় ২৮৮ টি চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে যার মধ্যে ১৩৩ টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। যা শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন।

এই ঘরগুলো দুর্যোগ সহনীয় এবং সহজেই অন্যত্র হস্তান্তর করা যায়। তাই স্থানীয় জনসাধারণ এই ঘর পেয়ে আনন্দিত।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

উল্লেখ্য জাজিরা উপজেলায় ইতিমধ্যে তিন ধাপে ৪১৯ টি আশ্রায়নের ঘর হস্তান্তর করা হয়েছে।

জাজিরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল জানান, জাজিরা উপজেলার ভৌগলিক অবস্থান বিবেচনা করে উপজেলা মনিটরিং কমিটির সুপারিশের আলোকে এই চরাঞ্চলের বিশেষ শ্রেনীর ঘর নির্মাণ করা হয়েছে। ভাঙনের শিকার হলে সহজেই ঘরটি খুলে অন্যত্র সরিয়ে নেয়া সম্ভব হবে। তাই মানুষের গৃহ যেমন রক্ষা পাবে, আবার সরকারেরও পুনরায় ঘর তৈরি করে দিতে হবে না। তাই এই চরাঞ্চলের ঘর টেকসই এবং দুর্যোগ সহনীয় হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ