গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ট্রাক চাপায় প্রাণ হারালো দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রী প্রিতী রাণী (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভূষিরবন্দর আত্রাই নদী ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

নিহত প্রিতী রাণী দিনাজপুর সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার নতুন ভূষিরবন্দর এলাকার জেলে পাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, প্রিতী রাণী সকাল সাড়ে ১১ টার দিকে ভ্যান যোগে তার বাড়ি থেকে ভূষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রীজের সামনে এসে পৌঁছালে দিনাজপুর গামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে চাকার নিচে পৃষ্ট পড়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…