গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মেসির উপহার পেলেন লক্ষ্মীপুরের আহত মতিন

Link Copied!

আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত আব্দুল মতিন। এক বিশ্বকাপে প্রিয় দলের প্রতি ভালোবাসায় টানাতে গিয়েছিলেন পতাকা। এতে লক্ষ্মীপুরে শহরে পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন তিনি। পরে প্রাণে বাঁচলেও হারান দুই হাত, দুই পা। এরপরও দমে যাননি ফেনীর এই ফুটবলপ্রেমী। বছরের পর বছর প্রিয় দলকে সমর্থন জুগিয়ে নজর কেড়েছেন সবার। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে তার বিভিন্ন কর্মকাণ্ড নজর কাড়ে আর্জেন্টিনার গণমাধ্যমেও।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগে আন্দ্রেস ক্যাফিয়েরো গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে ঢাকায় আসেন। নিজের সঙ্গে তিনি এনেছিলেন মতিনের জন্য দেওয়া মেসির উপহারের জার্সি।

সেই জার্সি নিতে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণ পেয়েছিলেন মতিন। ঢাকা সফরের সময় আর্জেন্টাইন দূতাবাস উদ্বোধন করেন ক্যাফিয়েরো। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিন। উপহারের জার্সি তার হাতে তুলে দেন ক্যাফিয়েরো।

মতিনের বাড়ি ফেনীর দাগনভূঞাঁ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে।

২০১৪ সালের মার্চ মাসের ২৮ তারিখ। বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর কয়েকদিন আগের ঘটনা। লক্ষ্মীপুর শহরের আজিম শাহ মার্কেটের তিন তলা ছাদের ওপরে অ্যালমিনিয়াম রডের মাধ্যমে পতাকা টানাচ্ছিলেন মতিন। হঠাৎ বিদ্যুতের প্রধান তারের সঙ্গে লেগে যায় অ্যালুমিনিয়াম রডটি। মুহূর্তেই ছিটকে পড়েন তিনি। অজ্ঞান হয়ে যান।

পরে স্থানীয় ব্যবসায়ীরা মতিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ইনফেকশন হওয়ায় তার হাত-পা বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।

এদিকে, পুরো চিকিৎসায় প্রায় সাত থেকে আট লাখ টাকা খরচ হয়ে যায়। দোকান, ব্যবসা সব ছিল মতিনের, কিন্তু সব হারান। এখন আত্মীয়-স্বজন আর প্রতিবেশীদের সহায়তায় চলছেন তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…