গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে ৩ দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা

Link Copied!

দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অবস্হান করছে প্রেমিকা।

গত বুধবার (০১মার্চ) থেকে নেত্রকোণার মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নের চন্দতলা গ্রামের মোহাম্মদ আবু বক্কর এর ছেলে মোহাম্মদ হামজার সাথে কেন্দয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আশু মিয়ার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে।

সরজমিনে গিয়ে ওই মেয়ের সাথে কথা বললে সে কান্না জড়িত কণ্ঠে বলে, দীর্ঘ তিন বছর প্রেম করার পর হামজাকে আমি বিয়ের কথা বললে সে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ফোন নাম্বার ব্লক করে দেয়, তারপর গত বুধবার দুপুরে আমি তার বাড়িতে আসলে তার চাচা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আমাকে বলে আমি নাকি তার বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা চুরি করে নিয়েছি।

আরও পড়ুন-    বনপাড়া পৌর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মেয়রকে সংবর্ধনা

তারপর থেকে হামজার পরিবারের লোকজন আমাকে হুমকি দিচ্ছে এবং আমার ফোন ছিনিয়ে নিয়ে আমাদের দুইজনের ছবি সহ ফোন রেকর্ড মুছে দিয়েছে। এর আগে সে (হামজা) আমাকে বিয়ের প্রলোভন বলে আমার সাথে কয়েকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন আমি হামজাকে না পেলে এখানেই আত্মহত্যা করবো।

এ ঘঠনায় হামজার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় সে ঐদিন থেকে গাঁ ঢাকা দিয়েছে ।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান বলেন, আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…