গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বনপাড়া পৌর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মেয়রকে সংবর্ধনা

Link Copied!

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও তৃতীয়বার পূণরায় নির্বাচিত পৌর মেয়র কেএম জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে বনপাড়াস্থ ভূমি অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও পৌর-পূর্ব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি মেয়র কেএম জাকির হোসেন ও অন্যান্য নির্বাচিত কাউন্সিলরদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুন-    পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

পরে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর-পশ্চিম ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মনির হোসেন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন, মোহিত কুমার সরকার, ইমান আলীসহ অন্যান্য কাউন্সিলর ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মেয়র কেএম জাকির হোসেন গত ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারে মেয়র নির্বাচিত হন। কেএম জাকির বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি। তিনি সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হকের জেষ্ঠ্য পুত্র।
শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ