গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মামির সঙ্গে পরকীয়া, ভাগনের ছুরিকাঘাতে প্রাণ গেলো মামার

Link Copied!

শরীয়তপুরের সখিপুরে মামীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় মামা রুবেল খান (২৫) কে ছুরিকাঘাতে হত্যা করেছে ভাগিনা রাজিব গাইন(১৮)। এ ঘটনায় ১লা মার্চ বুধবার পুলিশ অভিযুক্ত ভাগিনা রাজিবকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।

বুধবার(২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাবআলী ঢালীর কান্দিতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়ার এক সপ্তাহ পর মামা রুবেল খান মারা যায়।

মৃত রুবেল খান (২৫) ওহাবআলী ঢালীর কান্দির বাসিন্দা হাসু খানের ছেলে।

আরও পড়ুন-    উলিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

খোজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামির সাথে অবৈধ পরকীয়ার সম্পর্ক ছিলো ভাগিনা রাজিব গাইনের। ২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মামার বাড়ি ভাগিনা বেড়াতে আসে। সেদিন দুপুরে রাজিবকে তার মামির সাথে কিছুটা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মামা রুবেল খান। পরে মামাকে দেখে ভাগিনা দৌড়ে পালানো চেষ্টা করে। এসময় ভাগিনাকে বাধা দিতে গেলে মামার পেটে ছুরিকাঘাত করে সে। পরে গুরুগত অবস্থা দেখে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায় ভাগিনা সহ তার পরিবার। এক সপ্তাহের চিকিৎসা শেষে বুধবার রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে রাজিব আকনকে রাত ১২ টার সময় গ্রেপ্তার করে পুলিশ।

সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই মৃত মামা রুবেলের বাড়ি ডিএমখালি থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মামির সাথে পরকিয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিহতের বাবা হাসু খান বাদি হয়ে একটি মার্ডার মামলা করেছেন। আজকে সকাল দশটায় আসামী রাজিবকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…