গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মালয়েশিয়া যাওয়ার খরচ কমাতে কাজ চলছেঃ ইমরান আহমেদ

Link Copied!

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন- মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রবাসীরা যাতে দালালদের খপ্পরে পড়ে আর হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে আলোচনা শেষে ইমরান আহমেদ এসব বলেন।

মন্ত্রী বলেন, নির্দিষ্ট টাকার বাইরে অনেক এজেন্সি বেশি টাকা নেয় প্রবাসে যাওয়া সাধারণ মানুষের কাছ থেকে। এটা বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-    স্মার্ট দেশ গঠনে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেইঃ প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, অনেকে পাসপোর্টে ভুল তথ্য দেন, এর কারণে পরবর্তীতে বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। এটার জন্য বিশেষ নজরদারি দিতে হবে ডিসিদের। মালয়েশিয়া যেতে এখন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লেগে যায়, এটা অনেক বেশি।

শিগগিরই মালয়েশিয়ার প্রবাসীমন্ত্রী বাংলাদেশে আসবেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই টাকা কমানোর জন্য তার সাথে আলোচনা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…