গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে রাস্তায় পড়ে রইল অটোরিকশা চালকের নিথর দেহ

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ইস্রাফিল (২০) নামের এক অটোরিকশা চালকের নিথর দেহ। ধারণা করা হচ্ছে তাকে খুন করে অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ কমলনগর উপজেলার চৌধুরী বাজার এলাকায় রাস্তার ওপর থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

ইস্রাফিল উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর গ্রামের আবুল বাশারের ছেলে।

স্বজনদের সঙ্গে কথা বলে ওসি সোলাইমান হোসেন জানান, বুধবার বিকেলে ইস্রাফিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি যায়নি। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে সংবাদ মিলেনি তার। আজ সকালে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ইস্রাফিলের বড় ভাই মো. ইসমাইল হোসেন এসে ইস্রাফিলের লাশ শনাক্ত করে। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা ছিনিয়ে নেয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…