গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার

Link Copied!

হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে কাঁপছে বেদে পল্লীর অসহায় ছিন্নমূল ও শীতার্ত মানুষগুলো। পৌষের শীত কোনোভাবেই মানছে না। থরথর করে শীতে কাঁপছে শরীর। শীতের তীব্রতা বাড়ায় লক্ষ্মীপুরে মধ্যরাতে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শীতার্তদের খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর জেলা শহরের বঙ্গবন্ধু চত্বর, দক্ষিণ তেহমুণী বাসস্ট্যান্ড, ঝুমুর সিনেমা ও একটি বেদে পল্লীর ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন প্রবীর কুমার দাস ও লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোসলেহ উদ্দিন।

জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ জানান, ঘন কুয়াশার আড়ালে শীতের তীব্রতা বাড়ছে। অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, যখন কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের সন্ধানে নামি, তখুনি দেখা গেছে- কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। থরথর করে কাঁপছে শরীর। তারা এ শীতের রাতে মাত্র একটি কম্বল পেয়ে আকাশ ছোঁয়া খুশি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মানুষ আছি। আমরা যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এসব মানুষগুলো কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে মুক্তি পাবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…