গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম আশরাফুল ইসলাম (৩২)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রার পাড় এলাকার নূরুল ইসলাম এর ছেলে।

গতকাল শনিবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট বাজারে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-    আগামী সংসদ নির্বাচনে উলিপরে নৌকার মাঝি হতে চায় আব্দুর রহিম ভুইয়া

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ভূরুঙ্গামারী বাজার থেকে অটোরিকশা যোগে বাড়িতে ফিরছিলেন আশরাফুল। সোনাহাট বাজারে এসে অন‍্য একজনকে ডাকার জন‍্য অটো থেকে মাথা বের করে। এমন সময় সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই (রংপুর মেট্রো-১১০৫৪৫ ) নম্বরের একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে অটো থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় আশরাফুল।

স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই ব‍্যক্তির লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…