আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনগণের সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- পুলিশ-আমলার ওপর নির্ভর করে টিকে আছে আ.লীগঃ ফখরুল
প্রধানমন্ত্রী বলেন, ‘এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা দেশের আর্থসামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব এবং জনগণের সেবা করব।’
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।



