গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চৌহালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Link Copied!

আজ ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকারের পরিচালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ- সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী সুন্জু, সহ- সভাপতি মোঃ আবু নজির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিমুর রেজা, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই ভুট্টাে, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সাইদ বিদ্যুৎ, সম্পাদক আবু সাইদ সরকার, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির আবু দাউদ সরকার, সম্পাদক জাকির হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন-    জানুয়ারির মাঝামাঝিতে প্রকল্প পাস না হলে ব্যালটে ভোটঃ ইসি রাশেদা

দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় নেতারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর কিছু পরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তান সেনাবাহিনী আটক করে নিয়ে যায়। এরপর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে জাতি দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…