গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি ন্যাপের

Link Copied!

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। এছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুতে লুটপাট দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে দলটি।

আজ সোমবার (৯ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

আরও পড়ুন-    মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়, ১৭ জেলায় শৈত্যপ্রবাহ

নেতৃদ্বয় বলেন, সারাদেশকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ বিদ্যুৎ বিভাগ। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হরেছে। বিদ্যুৎ বিভাগে চরম দুর্ণীতি চলছে। সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ না করে আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছে, যা পরিপূর্ণ জনস্বার্থ বিরোধী।

তারা বলেন, সরকার একের পর এক পরিবেশ বিধ্বংসী ও ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদনের দিকে যাচ্ছে। এসব প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচ। আর এসবের দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপানোর জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ইলিশ

নেতৃদ্বয় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিইআরসি’র সুপরিশ বাতিলের দাবী জানিয়ে বলেন, সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে সঠিকভাবে চালাতে ও দুর্নীতিমুক্ত করতে পারলে খরচ অনেক কমানো যাবে। এ জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে, উল্টো হ্রাস করা সম্ভব।

নেতৃদ্বয় বলেন, আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানে হচ্ছে, প্রায় প্রতিটা জিনিসের মুল্য আরেকদফা বৃদ্ধি কাজ শুরু করা। জিনিস পত্রের দাম বাড়ানোর জন্য যেহেতু কাউকে তাদের জবাব দিতে হয় না, ক্ষমতায় থাকা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না; কাজেই মূ্য বৃদ্ধি হবেই। বিদ্যুতের মূল্য বৃদ্ধির মূল কারণ সরকারের দূর্নীতি, অপচয়, লুটপাট এবং পাচার।

তারা বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে রাষ্ট্রীয় খাতকে প্রাধান্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও দাম কমানোর দাবি জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ