লক্ষ্মীপুরের রায়পুরে ২০ বছর পর সম্মেলন হলেও সাত মাসেও আ’লীগের পুণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে কর্মীদের মাঝে। পাঁচ শিশু ধর্ষণ ও ৫টি মাদরাসায় শিশু ছাত্রকে যৌন নিপিড়ন। সিত্রাংয়ে উপকূলীয় এলাকায় আড়াই মাসেও নিখোঁজ তিন জেলে উদ্ধার হয়নি। স্কুল শিক্ষকসহ ৪ গৃহবধু হত্যাকান্ড হয়। প্রায় শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ছিলো আলোচনায়।
এছাড়াও প্রায় ৫০টির মত নারী নির্যাতন হলেও মাত্র ১২টি মামলা হয়। ১টি গনধর্ষণসহ ১২টি ধর্ষণ মামলা হয়। ঘটনার ২৪ ঘন্টায় নারী ব্যাবসায়ী নতুনবাজারের দুলালসহ ১৪ ধর্ষককে গ্রেপ্তার করা হয়। ৪টি হত্যা মামলায় ৬ জনকেই গ্রেপ্তার করা হয়। ৮২টি মাদক মামলায় ১০২জন ব্যাবসায়ীকে আটক এবং ১০ হাজার ৭০৯টি মাদক ও ৫৯ লিটার মদ এবং ৪টি অস্র উদ্ধার। গত এক বছরে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ’লীগের করা তিনটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে।
তথ্য সূত্রে জানাযায়, গত ১৩ জানুয়ারী চরকাছিয়া গ্রামের বাবা ফজর আলীর লাশ ১০ ঘন্টা মাটিতে-ফেলে রেখে সন্তানের সম্পদ ভাগাভাগি করে। পরে ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের মাধ্যমে লাশ দাফন করা হয়। তবে আজও তা মিমাংশা হয়নি।।
এঘটনায় এখনও চরম অসন্তোষ বিরাজ করছে।।
মেঘনায় নিখোঁজ ৩জেলে দুই মাসও উদ্ধার যায়নি।
গত ২০ অক্টোবর-ঘূর্ণীঝড় সিত্রাংয়ের কবলে পড়ে সোমবার রাতে মেঘনায় নিখোঁজ ৩ জেলের সন্ধান পাওয়া আজ দুই মাসও উদ্ধার যায়নি। তাদের খুঁজতে মেঘনার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসসহ-স্বজন ও সহকর্মীরা। নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)। স্বজন হারানোয় পরিবারের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে। প্রতিদিন সকালে সন্তানের খোঁজে মা ও স্বামীর খোঁজে স্ত্রীরা নদীর পাড়ে অপেক্ষায় থাকে।।
কওমি ও হাফেজি মাদরাসায় ৬ ছাত্রকে নিপিড়ন;
১৯ জুলাই রায়পুরের খাসের হাটের চমকার বাজা র সংলগ্ন কওমী ও হাফেজি মাদরাসায় তিন ছাত্রকে তিন শিক্ষক, ১১ আগষ্ট-পৌরশহরের নতুনবাজার এলাকায় একটি মাদরাসায় এক ছাত্র এক শিক্ষক, ২৯ আগষ্ট লেংড়াবাজার হাফেজি মাদরাসায় এক ছাত্রকে এক শিক্ষক, ২৫ ডিসেম্বর মিতালি বাজার মডেল একাডেমিতে এক ছাত্রকে তিন শিক্ষক ও ১৪ নভেম্বর হায়দরগন্জ বাজারো পাশের এক মাদরাসায় এক তিন ছাত্রকে এক শিক্ষক যৌন নিপিড়ন করে পালিয়ে যায়। পৌর শহরের আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও জামায়াড নেতা তার প্রতিষ্ঠানের শিশুকে যৌন হয়রানির করে। পরে তিনিসহ পৃথক তিন মামলা তিন শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
প্রেমের টানে তিন বিদেশি নারী রায়পুরে;
প্রেমের টানে ২৩ নভেম্বর-সাইপ্রাস থেকে জ্যোতি নামের নেপালী তরুনী ইসলাম ধর্ম গ্রহণ করে প্রবাস ফেরত রাসেল (৩০) রায়পুর পৌরসভার কাঞ্চনপুর গ্রামের মৃত মনতাজুর রহমান ভূঁইয়া বাড়ীর মৃত শহীদ উল্লাহর ছেলেের কাছে চলে আসে। জ্যোতি (২২) (খাদিজা আক্তার) নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে বসবাসকারি নিথন জ্যোতির.মেয়ে। ২০২২ সালের ৮ অক্টোবর ইন্দোনেশিয়ার তরুনী সিতি রাহাইউ মালয়েশিয়া থেকে রায়পুরের উত্তর কেরোয়া গ্রামে মামুন হোসেনের বাড়িতে পৌঁছান। সিতি রাহাইউ ইন্দোনেশিয়ার বিনজাই শহরের ফুনুং কারাংয়ে বসবাসকারি মৃত জুমিরান ও রাতনারিং দম্পত্তির মেয়ে (পাসপোর্ট নাম্বার (C81547)। মামুন উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিক উল্লাহ ও সেতারা বেগমের ছেলে। ৮ মার্চ প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন ফানিয়া আইঅপ্রেনিয়া নামে এক ইন্দোনেশিয়ান তরুণী রায়পুরে রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে রাসেল আহমদের বাড়িতে পৌঁছান। ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি- ফিসুনয়াদি ইসনা ওয়াপি দম্পতির মেয়ে।
স্কুল শিক্ষিকার ঘাতকরা ১১ মাসেও গ্রেপ্তার হয়নি;
৮ ফেব্রুয়ারী রায়পুরের কেরোয়া গ্রামে নীজ ঘরে স্কুল শিক্ষিকা গিতা রানী পালকে নির্মমভাবে হত্যা করা হয়। মামলা হলেও ১১ মাসেও ঘাতকরা গ্রেপ্তার হয়নি। এতে স্বজনরা হতাশায় দিন কাটছে। মামলটি পিবিআই নোয়াখালি কার্যালয় তদন্ত করছেন। ৫মে মেঘনার পাড়ে আশ্রায়নকেন্দ্রে আসমা আক্তার নামে গৃহবধুকে হত্যা করে ঘাতক স্বামী খোকন মাঝি। পরের দিনই তাকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল কুমিল্লার এক প্রবাসীর স্ত্রীকে তার রায়পুরের প্রেমিক সোহাগ রায়পুরে সায়েস্তানগর গ্রামে নিয়ে আসেন। বন্ধুকে ধ্রষণের সুযোগ না দেয়ায় দুই বন্ধ মিলে শাসরোধ করে সুপারি বাগানে হত্যা করে পালিয়ে যায়। পরদিন দুইজনই চট্রগ্রাম থেকে গ্রেপ্তার হয়। ২৯ এপ্রীল বামনী ইউপিতে দিনমজুর শহীদকে শ্বাসরোধে হত্যা করে স্ত্রী শারমিন আক্তার। পরে শারমিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
গত ২৪ আগষ্ট জালানি তেল বৃদ্ধির দাবিতে বিএনপি রায়পুরের বাসটার্মিনালে সমাবেশের ডাক দিলে একই স্থানে আ’লীগও সমাবেশের ডাক দেয়। পরে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করলে তা হয় না। কয়েকদিন রায়পুরে উত্তেজনা বিরাজ করেছে। গত ১৫ ডিসেম্বর রাতে রায়পুরের ট্রাফিক মোড়ে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বিজয় দিবসের তোড়ন ভাংচুর ও ডেকোরেটর এক কর্মীকে মারধর করে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। এঘটনায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ দেখা দেয়।।
২০ বছর পর সম্মেলনের সাত মাসের পুর্ণাঙ্গ কমিটি হচ্ছে না উপজেলা ও পৌর আ’লীগ’র-প্রায় ২০ বছর পর গত ৩১ মে উপজেলা এবং ১৫ বছর পর ৭ জানুয়ারী পৌর আ’লীগ এর সম্মেলন হয়। কিন্তু সাত মাসেও পুর্ণাঙ্গ কমিটি হওয়ায় নেতা- কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে সহসাই কমিটি হবে বলে স্থানীয় সাংসদ জানান।
বিএনপিসহ সহযোগী সংঘটনে নিষ্কৃয়তা দেখা দিয়েছে। প্রায় ১০ বছর কমিটি হয়না। এতে নেতা-কর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।


