গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নতুন সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

Link Copied!

মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন জানিয়েছে, এখন নতুন সিম বিক্রিতে আর বাধা নেই। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের নিষেধাজ্ঞা তুলে নেয় বলেও জানায় গ্রামীণফোন।

গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত বছরের জুনে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বিটিআরসি। তবে ছয় মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

আরও পড়ুন-    রাত পোহালেই গাইবান্ধা-৫ আসনের ভোট

এ বিষয়ে বিটিআরসি’র একজন কর্মকর্তা বলেন, গ্রামীণফোনকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানও বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রামীণফোন বিশ্বাস করে, সেবার মান সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া একটি অনুপযুক্ত ব্যবস্থা। তবুও ছয় মাস আগে নিষেধাজ্ঞা জারির পর থেকে আমরা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক আলোচনা করে এসেছি।’

গ্রামীণফোনের সিইও বলেন, ‘আমরা বারবার বলেছি, এই পদক্ষেপ গ্রাহককে তাদের পছন্দের স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায়।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…